ঢাকা এফএম ৯০.৪ বাংলাদেশের বৃহত্তম এফএম নেটওয়ার্ক, যার সম্প্রচার শুরু হয় ২০১২ সালের ১ জানুয়ারি। দেশের প্রথম ফুল এইচডি রেডিও স্টেশন হিসেবে পরিচিত এই চ্যানেলের স্টেশন রয়েছে ঢাকাসহ রংপুর, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজারে। Wake Up Bangladesh, Canteen 90.4 ও Flight Number 904-এর মতো অনুষ্ঠান আর দিনভর বাংলা গান এর প্রধান আকর্ষণ।